সারাদেশ

ফেনীতে পাগলীটি মা হয়েছে, বাবা হয়নি কেউ

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারী রেলস্টেশন এলাকার রাস্তায় সন্তান প্রসব করার পর নবজাতকসহ তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন: ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ ইকবাল হোসেন ভূইয়া বলেন, মা ও তার নবজাতক ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছে। ওই নারী মাসসিক ভারসাম্যহীন। তিনি স্বাভাবিকভাবে বলতে পারেন না।

ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’র সভাপতি মঞ্জিলা আক্তার মিমি বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে ফেনীর প্রবীণ এক সাংবাদিকের ফোন পেয়ে দ্রুত ফেনী রেলওয়ে স্টেশনে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি একজন মানসিক ভারসাম্যহীন মহিলা একটি ছেলে শিশু প্রসব করেছে। কিন্তু মহিলার পরিবারের কোন খোঁজ পাওয়া যায়নি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী হাসপাতালে ভর্তি করিয়েছি। বাচ্চা এবং মা দুজন সুস্থ আছে।

আরও পড়ুন: সয়াবিন ও সূর্যমুখী চাষের নির্দেশ

তিনি আরও বলেন, ‘আমি লজ্জিত। ২০২২ সালে এসেও আমাদের দেখতে হয় পাগলীটি মা হয়েছে, বাবা হয়নি কেউ। এ দায় কার? পুরুষ নামে নরপশুদের কামনা চরিতার্থের দায়ে সভ্যতা আজও মুখ লুকিয়ে কাঁদে।

মঞ্জিলা আক্তার মিমি আরও বলেন, ফুটফুটে নবজাতক শিশুটির নাম রাখা হয়েছে মোহাম্মদ আবান আবদুল্লাহ্। মানসিক ভারসাম্যহীন প্রসূতি নারী ও তার নবজাতক শিশুটি আপাতত সহায় সংগঠনের তত্বাবধানে থাকবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা