সারাদেশ

কালকিনিতে হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় আহত মোঃ খোকন সরদার-(৪৭) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (২২ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এদিকে, নিহত ওই ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেফতার করেন। নিহত খোকন সরদার কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি (ভূরঘাটা) বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

মামলা ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা লালব্রীজ সংলগ্ন নিহত ওই ব্যবসায়ী তার নিজ বাড়িতে বসবাস করে আসছেন। তার প্রতিবেশি সিদ্দিক মাতুব্বরের ছেলে জোবায়ের মাতুব্বর-(২৫) প্রায় সময় তার বসতঘরের পাসদিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করে। কিন্তু গত সোমবার (১৪
মার্চ) জোবায়ের মোটরসাইকেলের নিচে পরে একটি মুরগী মারা যায়। এ বিষয় নিয়ে ওই দিন নিহত ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানমের সাথে জোবেয়েরের বাগ-বিতণ্ডা হয়।

একপর্যায়ে ঘটনাস্থলে ব্যবসায়ী খোকন সরদার উপস্থিত হলে তাকে মারধোর করেন জোবায়ের। এতে করে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়েগেলে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা
আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপালে তাকে ভর্তি করেন। পরে সেখানে তিনি কিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

এদিকে, এ হামলার ঘটনায় নিহত ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানম বাদী হয়ে হামলাকারী জোবায়েরকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। পরে কালকিনি থানার এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামি জোবায়েরকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, নিহত ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা