সারাদেশ

গৌরীপুরে অনুষ্ঠিত হলো আবৃত্তি আসর

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা-২০২২” উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হলো আবৃত্তি আসর।

আরও পড়ুন: ঢাকা-ওয়াশিংটন অংশীদারিত্ব সংলাপ শুরু

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে গৌরীপুর আবৃত্তি পরিষদের পরিবেশনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম।

অনুষ্ঠানে আবৃত্তি করেন গৌরীপুর আবৃত্তি পরিষদের আহবায়ক শফিকুল ইসলাম মিন্টু, সদস্য সচিব শেখ মোঃ বিপ্লব, সদস্য সুপক রঞ্জন উকিল, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, মোখলেছুর রহমান ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি নূরুল আবেদীন।

আরও পড়ুন: উপকূলে চোখ রাঙাচ্ছে ‘অশনি’

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, আবৃত্তি পরিষদের সদস্য হলি সিয়াম শ্রাবণ ও উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা