প্রতীকী ছবি
সারাদেশ

দিনাজপুরে ২ বাইক আরোহী নিহত

সান নিউজ ডেস্ক: দিনাজপুর সদর উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে নজরুল ইসলাম (৩৫) ও আনারুল ইসলাম (৪২) নামে দুই বাইক আরোহী নিহত হয়েছেন। এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়।

আরও পড়ুন: বাংলাদেশের চোখ সিরিজ জয়ে

রোববার (২০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাউগাঁও মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে নজরুল ও দিনাজপুর শহরের বড়বন্দর এলাকার জোতিষ চন্দ্রের ছেলে নবমুসলিম কৃষ্ণ চন্দ্র ওরফে আনারুল ইসলাম।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ভোরে মোটরসাইকেল নিয়ে দুজনে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টায় তারা দিনাজপুর শহরের কাউগাঁও মোড় এলাকার রাজাপুকুর নামক স্থানে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকার একটি বিকল ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন: উপকূলে চোখ রাঙাচ্ছে ‘অশনি’

নিহতদের লাশ বর্তমানে পুলিশ হেফাজতেই আছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা