সারাদেশ

গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

আশরাফ আলী ফারুকী, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন পবিত্র রমজান উপলক্ষে টিসিবি পণ্য উপকারভোগীদের মাঝে সুষ্ঠুভাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

আরও পড়ুন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ২১ মার্চ

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মীর কাশেম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কুশল আহম্মেদ রনি, উপসহকারী প্রকৌশলী (ডিডিএম) মোঃ আল আমিন, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মোখলেছুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হকসহ টিসিবির ডিলার ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান জানান, রোববার ২০শে মার্চ থেকে উপজেলায় নিয়োগকৃত ৮ জন ডিলার ধাপে ধাপে ৪৮ টি পয়েন্টে পণ্য বিক্রি করবেন। এ দফায় আগামী ২৭শে মার্চ পর্যন্ত প্রতিদিন এ বিক্রয় কার্যক্রম চলবে।

আরও পড়ুন: বাংলাদেশের আরেকটি স্বর্ণ জয়

তিনি আরও জানান, উপজেলায় উপকারভোগী পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মোট ১৬৩৩০ জন উপকারভোগীদের মধ্যে এ বিক্রয় কার্যক্রম চলবে। ট্রাকে পণ্য থাকার পরও যদি উপকারভোগীর তালিকার কাউকে না পাওয়া যায় তাহলে ওই পণ্য সাধারণের মাঝে বিক্রয় করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা