সারাদেশ

ত্রিশালে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রি

মোঃ মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): আগামীকাল (রোববার) থেকে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে আয়োজিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জাম জানান, পৌরসভাসহ ১২ টি ইউনিয়নে উপকারভোগীর তালিকায় থাকা পরিবারগুলো এ সুবিধা পাবেন।

তিনি আরও জানান, রোজার আগে ও পরে দু’দফায় ৫৫ টাকা কেজি দরে দুই কেজি করে চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি করে মসুরের ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার করে সয়াবিন তেল পাবেন এবং রোজার মধ্যে ৫০ টাকা কেজি দরে দুই কেজি করে ছোলা পাবেন।

আরও পড়ুন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ২১ মার্চ

উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জাম জানান, টিসিবি’র ডিলারের মাধ্যমে ইতোমধ্যে চিনি, মসুরের ডাল ও সয়াবিন তেল এবং ছোলার প্যাকিং কার্যক্রম এবং উপকারভোগীর তালিকা প্রণয়ন কার্যক্রম সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে চলমান রয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি বিতরণ কেন্দ্রে ট্যাক অফিসার সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। এছাড়াও টহলে থাকবে মোবাইল কোর্টের একটি টিম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা