সারাদেশ

গৌরীপুরে মেছোবাঘের বাচ্চা উদ্ধার

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহরে গৌরীপুরে মেছোবাঘের দুইটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। গৌরীপুর বন বিভাগ লামাপাড়া গ্রামের মোঃ মোশারফ হোসেনের নেপিয়ার ঘাসের বাগান থেকে এ বাচ্চা দুইটি উদ্ধার করেছে।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

জানা যায়, শনিবার (১৯ মার্চ) সকালে লামাপাড়া গ্রামের মোশারফ হোসেন গরুর জন্য নেপিয়ার ঘাসের খেত থেকে ঘাস কাটতে গেলে প্রথমে ১টি মেছোবাঘের শাবক দেখতে পান। এ সময় তিনি সজীব মিয়া, নিরব মিয়া ও বিজয়ের সহযোগিতায় শাবকটি আটক করেন। এর কিছুক্ষণ পর এলাকাবাসী আরেকটি শাবককে আটক করেন। মেছো বাঘের শাবক ধরার বিষয়টি গৌরীপুর বন কর্মকর্তা লুৎফুর রহমানকে জানালে তিনি উদ্ধারের উদ্যোগ না নিয়ে শেরপুর বন বিভাগকে জানাতে বলেন।

পরে সাংবাদিকরা গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি শাবক দুইটি উদ্ধারের জন্য বন বিভাগকে নির্দেশ দেন। গৌরীপুর বন বিভাগের বন রক্ষক মিলন কস্তা পরে লামাপাড়া গ্রাম থেকে মেছোবাঘের শাবক দুইটি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসেন।

আরও পড়ুন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ২১ মার্চ

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বন্য প্রাণী সংরক্ষণ বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। উদ্ধারকৃত শাবক দুইটিকে শেরপুর বন বিভাগের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা