সারাদেশ

আল্লাহর নাম খোদাই করা ঝিনুক

সান নিউজ ডেস্ক: নাটোরের নলডাঙ্গায় আরবি হরফে আল্লাহর নাম খোদাই করা একটি ঝিনুক পাওয়া গেছে। স্থানীয়দের মতে, ঝিনুকে প্রাকৃতিকভাবেই আল্লাহর নাম খোদাই হয়েছে। তবে কেউ কেউ সন্দেহ পোষণ করছেন।

আরও পড়ুন: সাপ গলায় পেঁচিয়ে সাহসী স্পর্শিয়া

ঝিনুকটি প্রথমে রাস্তায় কুড়িয়ে পান উপজেলার ভট্টপাড়া গ্রামের আজাদুল শেখের স্ত্রী আঙ্গুর বিবি। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ঘটনাটি ব্যাপকভাবে জানাজানি হলে ঝিনুকটি একনজর দেখতে ভিড় করছে জনতা।

আঙ্গুর বিবি গণমাধ্যম জানান, গত রোববার (১৩ মার্চ) সকাল আটটার দিকে বাড়ির পাশের মাঠ থেকে গবাদি পশুর জন্য ঘাস আনতে যান আঙ্গুর বিবি। ঘাস কেটে ফেরার পথে রাস্তায় ঝিনুকটি পেয়ে বাড়িতে রেখে দেন। ঝিনুকটির মাঝে আরবি হরফে ইয়া-আল্লাহ নাম দেখে আশ্চর্য হন তিনি। পরে বিষয়টি তিনি তার স্বামীকে জানান।

এ ব্যাপারে আজাদুল শেখ জানান, ঝিনুকে আল্লাহর নাম লেখা দেখে অনেকেই ‘সুবাহান আল্লাহ’ ‘আলহামদুলিল্লাহ’ বলে জিকির করছেন। ‘অলৌকিক’ এই ঝিনুকটি বাড়িতেই সংরক্ষণ করবেন বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা