সারাদেশ

সৈয়দপুরে চুরির অভিযোগে গ্রেফতার ২

আমিরুল হক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বিকাশ দোকান থেকে টাকা চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত হবে

মঙ্গলাবার (১৫ মার্চ) রাত সোয়া দুইটার দিকে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির ২০ হাজার টাকা, চুরির কাজে ব্যবহ্নত মটরসাইকেল, তালা কাটার যন্ত্র ও পোশাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আন্ত:জেলা চোরদলের সক্রিয় সদস্য নীলফামারীর সদর উপজেলার সোনারায় শাহপাড়ার আব্দুল খালেকের ছেলে আব্দুল আজিজ (৩৫) ও একই উপজেলার কিসামত দলুয়া ইউনিয়নের মোশারফ হোসেনের ছেলে ময়নুল হোসেন।

পুলিশ জানায়, গত শুক্রবার সৈয়দপুর শহরের নিয়মতপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে অবস্থিত মেসার্স মশিউর ট্রেডার্স নামের বিকাশ ও গালামাল ব্যবসা প্রতিষ্ঠানে মালিক জুম্মার নামাজ আদায় করতে যান। এ সময় তার দোকানের শার্টারের তালা কেটে দোকানে রাখা বিকাশের ২ লাখ ৫৫ হাজার টাকা ওই দুইজন চুরি করে নিয়ে যান। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী দোকান মালিক মশিউর বাদী হয়ে অজ্ঞাতনামা নামে সৈয়দপুর থানায় একটি মামলা করেন। সিসি ফুটেজের ছবি দেখে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার উপ-পরিদর্শক সাহিদুর রহমান নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ময়নুলকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: তীব্র যানজটে রাজধানীবাসীর নাভিশ্বাস

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা