সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মরদেহ নিয়ে সড়ক অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কালিতলা সরকার পাড়া মহল্লার বাদাম বিক্রেতা জাবেদ আলী (৩০)র মৃত্যুর ঘটনায় মামলা নিতে পুলিশ টালবাহানা করায় মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে মৃত্যের স্ত্রী, পরিজন ও এলাকাবাসী।

আরও পড়ুন: বিমানবন্দরের সম্প্রসারণ কাজ দ্রুত করার নির্দেশ

মঙ্গলবার (১৫ মার্চ) ঠাকুরগাঁও পীরগঞ্জ মহাসড়কের কালিতলা নামক স্থানে প্রায় ৩ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পুলিশ নুর আলম ও কবির হোসেন নামে ২ জনকে আটক করে।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর সরকারপাড়া মহল্লার বাসিন্দা নিহত জাবেদের বাবা নুর ইসলাম জানান, গত ৬ মার্চ খেলাধুলার সময় জাভেদের ছেলে ইউনুস ও রনির বাচ্চা সান খেলাধুলার সময় হাতাহাতিতে জড়ায়। এ ঘটনায় সন্তানদের ঝগড়ায় নিজেদের জড়িয়ে রনি ও তার স্ত্রী মামুনি জাবেদকে মারপিট করে । এ সময় মামুনি জাবেদের শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে এবং তার অন্ডকোষ চেপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়। স্থানীযরা আহত অবস্থায় জাবেদসহ আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। পরে জাবেদ চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ মার্চ) মারা যায়। কিন্তু মৃতের পরিবারের লোকজন থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণে টালবাহানা করে। এরই প্রতিবাদে জাভেদের লাশ দাফন না করে প্রতিবেশিরা পীরগন্জ ঠাকুরগাঁও সড়কে লাশ রেখে সড়ক অবরোধ করে। এসময় স্থানীয়রা জাভেদের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানায়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত মাধ্যমে পরবর্তিতে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা