সারাদেশ

বোয়ালমারীতে ৪০ পিস ইয়াবাসহ মামলার আসামি গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে জিআর মামলার এক আসামিকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম শাহিন খাঁন (৪০)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের সালাম খাঁনের ছেলে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের পর্দা উঠল

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় করা মামলায় শাহিন খাঁনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার এক দল পুলিশ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রামে অহিদ খানের বসতঘরে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে আসা শাহিন খাঁন দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

আরও পড়ুন: হোসেনি দালানে বোমা হামলায় ২ জনের কারাদণ্ড

পুলিশ শাহিনকে আটক করে তল্লাশি করলে শাহিনের বুক পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করেন। ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদি হয়ে শাহিন খাঁনের বিরুদ্ধে মামলা করেন।

উল্লেখ্য, শাহিন খাঁনের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (ক) ধারায় ২০১৪ সালে করা একটি মামলার এজাহার নামীয় আসামি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা