সারাদেশ

গুনে দেয়ার কথা বলে টাকা নিয়ে পালানো ব্যক্তি গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে টাকা গুনে দেওয়ার সময় পাঁচশ টাকার একটি ছেঁড়া নোট পাল্টাতে দিয়ে ব্যাংক থেকে এক নারীর লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া ষাটোর্ধ এক ব্যক্তিকে দুই মাস পর ৮০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সোমবার (১৪ মার্চ) ভোরের দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাইনুদ্দিন (৬৫) নামের ব্যক্তিকে গ্রেফতার করেছেন বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি মাদারীপুরের রাজৈর উপজেলার শারমঙ্গল গ্রামের আমানউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম। গত ২৩ জানুয়ারি ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম (৩৫)। গত ২৩ জানুয়ারি তিনি অগ্রণী ব্যাংকের বোয়ালমারী শাখায় নিজ অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। তার পাশে থাকা অপরিচিত এক ব্যক্তি টাকা গুনে দিচ্ছিলেন। টাকা গুনে দেওয়ার এক পর্যায়ে তিনি পাঁচশ টাকার একটি ছেঁড়া নোট দিয়ে রাশেদা বেগমকে ক্যাশ কাউন্টার থেকে পাল্টিয়ে আনতে বলেন। রাশেদা বেগম নোটটি পরিবর্তন করে এসে দেখেন লোকটি নেই। তবে ওই ব্যক্তি তড়িঘড়ি করে পালাতে গিয়ে তার একটি বাটন ফোন ফেলে যান।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ভুক্তভোগী গ্রাহক রাশিদা বেগম এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছিলেন। পরে পুলিশ ব্যাংকে গিয়ে সিসিটিভির ফুটেজ চেক করেন। ২৪ জানুয়ারি মামলাটি নথিভুক্ত করা হয়।

আরও পড়ুন: হোসেনি দালানে বোমা হামলায় ২ জনের কারাদণ্ড

তিনি আরও বলেন, সোমবার ভোরের দিকে অভিযুক্ত মাইনুদ্দিনকে আশি হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা