সারাদেশ

বরগুনায় পৌঁছেছে হাদিসুরের মরদেহ

বরগুনা প্রতিনিধি: অবশেষে মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ বরগুনায় নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে।

সোমবার (১৪ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজারভ্যানটি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজের বাড়িতে পৌঁছায়। এসময় হাদিসুরের পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন: লালপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

হাদিসুরের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম লিটন বলেন, ‘মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় চেয়ারম্যান বাড়ির মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হাদিসুরকে সমাহিত করা হবে।’

এর আগে, সোমবার দুপুর ১২টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

উল্লেখ্য, হাদিসুর রহমান গত ২ মার্চ ইউক্রেনে রকেট হামলায় আক্রান্ত হওয়া বাংলাদেশের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা