জাতীয়

হাদিসুরের পরিবার পাবে এক কোটি টাকা

সান নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রকেট হামলায় নিহত হাদিসুর রহমান আরিফের পরিবারকে প্রায় এক কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন শিপিং করপোরেশন।

আরও পড়ুন: দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর বুস্টার

বুধবার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্যাপ্টেন আবু সুফিয়ান বলেন, আমরা হাদিসুরের পরিবারকে এক কোটি টাকা প্রণোদনা দেওয়ার কথা ভাবছি। আশা করি এটা করা সম্ভব হবে।

জানা গেছে, ঢাকা থেকে সোমবার (১৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে হাদিসুরের নিথর দেহ বরগুনার বেতাগী থানার হোসনাবাদ গ্রামে পৌঁছার সঙ্গে সঙ্গে স্বজনের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

পরে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সোয়া ১০টায় জানাজা শেষে বরগুনার বেতাগীতে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে চিরনিদ্রায় শায়িত হন হাদিসুর। এলাকার প্রিয় মুখ হাদিসুর লাশ হয়ে ফেরায়, শুধু পরিবারই নয়, চোখ ভিজেছে পরিচিত জনদেরও। কেউ চিৎকার করে কেউ বা নিরবে দাঁড়িয়ে চোখের জল ফেলেছেন।

আরও পড়ুন: কানাডার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে। পরে গত ২ মার্চ ইউক্রেনে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এ সময় নিহত হন ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা