সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি: সংগৃহীত)
জাতীয়

ঢাকা-রিয়াদ সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কাস্টমস ম্যানেজমেন্ট চুক্তি এবং দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকালে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদের বৈঠক হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে তাদের উপস্থিতিতে কাস্টমস ম্যানেজমেন্ট চুক্তি এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি, বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সহযোগিতা স্মারক স্বাক্ষর হয়।

এদিকে বাংলাদেশের বিশেষায়িত শিল্পাঞ্চলে সৌদি আরবের ২০টি কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেলের বাজার স্থিতিশীল রাখতে উদ্যোগ নেবে সৌদি। তবে বাংলাদেশ তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না।

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: সপ্তাহ ব্যবধানে কমল সোনার দাম

প্রসঙ্গত, মঙ্গলবার দুদিনের সফরে ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। বুধবার বিকেলেই ঢাকা ছাড়বেন তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা