ছবি- সংগৃহিত
সারাদেশ

ইয়াবাসহ ৪ তরুণ আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেল থেকে ইয়াবা ও টাকাসহ চার তরুণকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৪ মার্চ) সকালে কলাতলী ওশান প্যারাডাইস হোটেলের বিপরীত পাশে হোটেল জামানের ৭০৭ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫ লাখ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন: বাসচাপায় দুই পথচারী নিহত

আটকরা হলেন- নুরুল হাকিম, শাহাদাত হোসেন আওয়াল, জায়েদ আকবর এবং রবি আলম।

র‌্যাব-১৫ এর অধিনায়ক খাইরুল ইসলাম সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা