ছবি-সংগৃহিত
সারাদেশ

চার পর্যটকের বিরুদ্ধে মামলা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে চার পর্যটক ও অজ্ঞাতপরিচয় আট থেকে নয়জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পার্বত্য জেলা আদালতে নীলাচল নীলাম্বরী রিসোর্টে রলিজগ্রহীতা মো. সাইদুল ইসলামের স্ত্রী সুরাইয়া সুলতানা যুথী এ মামলা করেন।

আসামিরা হলেন- তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম অন্তু ও আরিফ।

আরও পড়ুন: জানাজায় গিয়ে নিখোঁজ যুবক, পরদিন মিললো মরদেহ

মামলা সূত্রে জানাযায়, ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় আসামিরা নীলাচল নীলাম্বরী রিসোর্ট ও রেস্টুরেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় হোটেল কর্মচারী নিলু ত্রিপুরাকে দেখে চুংচাং শব্দ উচ্চারণ করেন। এর কিছুক্ষণ পরে রিসোর্টে রলিজগ্রহীতা সাইদুল ইসলাম ও তার স্ত্রী সুরাইয়া সুলতানা যুথী রিসোর্টের সামনে ছবি তুলছিলেন। এটা দেখে আসামিরা বাজে মন্তব্য করেন। তাদের নিষেধ করলে ক্ষুব্ধ হয়ে তারা মারধর ও শ্লীলতাহানি করেন।

বান্দরবান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী খলিল সংবাদমাধ্যমকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা