ছবি-সংগৃহিত
সারাদেশ

জানাজায় গিয়ে নিখোঁজ যুবক, পরদিন মিললো মরদেহ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় প্রতিবেশীর জানাজায় অংশ নিতে গিয়েই নিখোঁজ হন আমিনুল ইসলাম নামের এক যুবক। তারপর বৃহস্পতিবার সকালে পানবরজে মিলল তার মরদেহ।

বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় জাগো নিউজের প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ।

আরও পড়ুন: মায়ের সঙ্গে কারাগারে ৭ মাসের শিশু

ওসি বলেন, বাগমারার গণিপুর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে বুধবার রাতে প্রতিবেশী এক নারীর জানাজায় অংশ নিতে গিয়ে ঘটনাটি ঘটে। এরপর বাড়ির স্বজন ও গ্রামবাসীরা রাতভর টর্চলাইট নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে বৃহস্পতিবার সকালে ওই গ্রামের পান বরজের মধ্যে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

ওসি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের স্থানীয়রা খবর দিলে পানবরজ থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেলের দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা