ছবি-সংগৃহিত
সারাদেশ

মায়ের সঙ্গে কারাগারে ৭ মাসের শিশু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মাদক মামলায় খুকুমনি নামের এক নারীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার সাথে রয়েছে সাতমাস বয়সী শিশুসন্তানও।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলায় এমনই ঘটনা ঘটেছে। পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আটক অপর দুই আসামি হলেন-মো. মিরাজুল ঢালী ও মো. ইকবাল।

আরও পড়ুন: ভাসানচরে পৌঁছালো আরও ২৯৮৪ রোহিঙ্গা

পুলিশ জানায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর কুটুমবাড়ি রেস্তোরাঁয় অভিযান চালায় পুলিশ। এসময় মিরাজুল ঢালী ও খুকুমনির কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যেহেতু দুধের শিশু, মা ছাড়া থাকতে পারবে না এবং আসামির বাড়ি বরিশাল থেকে কোনো আত্মীয়-স্বজন আসেনি, তাই শিশুটিকে মায়ের সঙ্গে কারাগারে পাঠানো হয়েছে। এ মুহূর্তে শিশুটির তার মায়ের সঙ্গে থাকা খুব জরুরি।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা