সারাদেশ

পড়ালেখার সঙ্গে নামাজও শেখানো হয় বিদ্যালয়ে

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে বিদ্যালয়ের ছাদে নামাজ আদায়ের নিয়ম শিখাচ্ছেন ধর্ম শিক্ষক। প্রতিদিন জোহরের ওয়াক্তে সারিবদ্ধভাবে দাড়িয়ে নিয়মিত নামাজ আদায় করে শিক্ষার্থীরা। এভাবে নামাজ শিক্ষা দেওয়ায় খুশি অভিভাবকসহ স্থানীয়রা। এমন চিত্র দেখা গেছে নীলফামারীর সৈয়দপুর শহরের আল-ফারুক একাডেমিতে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের নামাজ শিক্ষার বিষয়টি নিয়মিত চর্চা হয়। তবে বাধ্যতামূলক নয়। এ জন্য কোনো ছাত্রকে জোরও করা হয় না। যারা স্বেচ্ছায় নামাজ শিখতে চায়, তাদের নিয়েই জামাতে নামাজ আদায় করা হয়। এ ছাড়া ক্লাসের আলোচনায় শিশুদের নৈতিক শিক্ষাও দেয়া হয়।

আরও পড়ুন: জেলা পরিষদ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

নামাজ আদায়কারী দশম শ্রেণির শিক্ষার্থী শাদাত শাহরিয়ার উল্লাস বলেন, আগে নামাজের নিয়ম ভালোভাবে জানাতাম না। স্যারেরা স্কুলে নামাজ পড়া শিখিয়ে দিচ্ছেন। এখন নামাজের নিয়ম সম্পর্ক খুব ভালোভাবে জানতে পারছি। তাই নামাজ পড়তেও ভালো লাগে।

এ বিষয়ে সাব্বির আহমেদ সাবের নামে একজন অভিভাবক বলেন, শিক্ষকেরা বাচ্চাদের এখনই নামাজ শিক্ষা দিচ্ছেন। এটা অবশ্যই ভালো উদ্যোগ। ছোট বেলায় আমরা অনেকেই নামাজ শিখি না। পরে বড় হয়েও ভুল ভাবে নামাজ আদায় করি।

সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহানা ইয়াসমিন বলেন, আল-ফারুক স্কুলে ছাত্রদের নামাজ শিক্ষা ও এক ওয়াক্তের নামাজ নিয়মিত পড়ানো হয় বিষয়টি আমি জানি। এটা প্রসংশনীয় উদ্যোগ। এ জন্য স্কুল কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাই। বিদ্যালয়ে নামাজ পড়ানোর বিষয়টি যদিও উর্দ্ধতন কর্র্তৃপক্ষের নির্দেশনা নেই, তবে এ মহৎ উদ্যোগ স্ব-স্ব বিদ্যালয়ে গ্রহণ করলে এতে কোন আপত্তি নাই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা