সারাদেশ

মুন্সীগঞ্জে সয়াবিন তেল ব্যবসায়ীকে জরিমানা 

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের তেলের পাম্প এলাকায় অতিরিক্ত মূল্য রাখায় সয়াবিন তেলের ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় ঝর্ণা স্টোর, জুম্মান ট্রেডার্সকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা করে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানটি পরিচালনা করেন।

তিনি জানান, পঞ্চসার ইউনিয়নের তেলের পাম্প এলাকায় অতিরিক্ত মূল্যে ঝর্ণা স্টোরের দোকানী তেলের বোতল জাত তেলের গায়ের মূল্য ঘষে, বেশি দামে তেল বিক্রি করছে। যা সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক মূল্য। এবল মূল্য তালিকা প্রদর্শন করছেন না। এ জন্য দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: জ্বালানি তেলে নতুন রেকর্ড

আরও জানান, ঐ একই এলাকায় পশুখাদ্য ও বীজের মূল্য তালিকা প্রদর্শন না করায় জুম্মন ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ব্যবসায়ীদেরকে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রয় করতে ও কম মুনাফা করতে নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা। অভিযানে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা