সারাদেশ

জেলা পরিষদ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার সদর ইউনিয়নের কান্তমনি এলাকার ঈদগাহ মাঠ সংস্কারের জন্য বরাদ্দকৃত জেলা পরিষদ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

২০-২১ অর্থ বছরের এডিপি সাধারণ খাতের বাস্তবায়নে জেলা পরিষদ প্রকল্পের বরাদ্দকৃত অর্থ ২ লক্ষ টাকা কান্তমনি ঈদগাহ মাঠ সংস্কারের অর্থ আত্মসাতের অভিযোগ প্রজেক্ট সভাপতি নাসের মন্ডল হাট সালেহীয়া দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক জাহাঙ্গির আলমের বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের কান্তমনি এলাকার ঈদগাহ মাঠের সংস্কার কাজের জন্য ২০-২১ অর্থ বছরের এডিপি সাধারণ খাত জেলা পরিষদ থেকে প্রকল্প বাস্তবায়নের ২ লক্ষ টাকার বরাদ্দের মধ্যে ৩ শত ফিট কাজের ৩০ হাজার টাকা কবর স্থানের দেওয়াল নির্মাণ কাজে ব্যয় দৃশ্যমান রয়েছে।

আরও পড়ুন: ভালুকায় জাতীয় ভোটার দিবস পালিত

এদিকে অভিযোগে স্থানীয় সাবেক কমিটির কোষাদক্ষ ইউনুস আলী তিনি জানান, ঈদগাহ মাঠ পূর্বের কমিটির মাধ্যমে এলাকায় স্থানীয়দের কাজ থেকে চাঁদা তুলে ঈদগাহ মাঠের এক তৃতীয়াংশ দেওয়াল নির্মাণ কাজ সম্পূর্ন করা হয়েছিল।

পরবর্তীতে ২০-২১ অর্থ বছরে নতুন কমিটি জেলা পরিষদের বরাদ্দের অর্থের প্রায় ৩০ হাজার টাকা ব্যয় ২ হাজার তৃতীয় শ্রেণীর ইট দিয়ে দেওয়াল নির্মাণ কাজ করে পূর্বে দেওয়ালে পরিষদের প্রকল্পের নেমপ্লেট ব্যবহার করে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা আত্মসাত করেছে প্রজেক্ট সভাপতি জাহাঙ্গির আলম, মোঃ বাদশা ও এনামুল ইসলাম।

এছাড়া কমিটির মেয়াদ উত্তির্ণ হওয়া শর্তেও অবৈধ ভাবে কমিটির কার্যক্রম অব্যাহত রাখেন।

কান্তমনি এলাকার কবাদ আলী তিনি বলেন, আমাদের চাঁদার টাকা দিয়ে ঈদগাহ মাঠের দেওয়ালের কাজ করা হয়েছিল এরা প্রকল্পের টাকা সম্পূর্ণ আত্মসাতের করেছে।

বোদা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য তিনি জানান এলাকা লোকজন গণনা করেছে ২ হাজার ইটের কাজ হয়েছে বাকি টাকা কোথায় গেল।

অফিস সূত্রে জানা যায়, বোদা উপজেলার সদর ইউনিয়নের কান্তমনি ঈদগাহ মাঠ সংস্কার কাজের আয়কর ও ভ্যাট বাদ দিয়ে সমস্ত অর্থ প্রজেক্ট সভাপতি জাহাঙ্গির আলম গত সেপ্টেম্বর ও ডিসেম্বর ২১ অর্থ বছরে টাকা উত্তোলন করেন।

এ ব্যপারে জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আলীম খান ওয়ারেশী তিনি বলেন ঘটনাস্থলে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা