সারাদেশ

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সান নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে চারজন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ও সরাইল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ।

আরও পড়ুন: রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ করল অ্যাপল

বুধবার (২ মার্চ) দুপুরে আহতদের মধ্যে ফরিদ মিয়া (৪৫) ও হোসনে আরা (৪৮) নামে আরও দুজন মারা গেছেন। এর আগে সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী মুর্শেদা (৫০) ও দুদু মিয়ার (৬০) মৃত্যু হয়।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সরাইল ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

আরও পড়ুন: ক্লাসে ফিরল কোমলমতি শিক্ষার্থীরা

তিনি আরও জানান, ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে হোসনে আরা নামের একজন মারা যান। ফরিদ মিয়া নামের আরও একজন ঢাকায় নেয়ার পথে মারা যান বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা