সারাদেশ

ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে কোস্টগার্ড গোয়েন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হলেন আশ্রয়ণের ৮ নম্বর ক্লাস্টারের মো. শামসুর ছেলে ইয়াকুব ও ২৫ নম্বর ক্লাস্টারের হামিদ হোসেনের ছেলে তাহের।

বুধবার (২ মার্চ) সকালে আটককৃত আসামিদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। ওসি রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভাসানচরের গাজী চেয়ারম্যানের দোকান সংলগ্ন সবজি বাগান থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা