সারাদেশ

নাটোরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় আবু সালেক আকাশ (২৬) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলার চকগোয়াশ এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বেলারুশকে আমেরিকার হুঁশিয়ারি

আকাশ বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বকুলেরর ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউয়েট) শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) সকালে বাবা আব্দুস সালাম অফিসে এবং মা নানির বাড়ি বেড়াতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন আকাশ। দুপুরে তার বাবা বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। পরে তার ঘরের জানালা খুলে দেখেন ফ্যানের সাথে ঝুলে রয়েছে আকাশ। পরে প্রতিবেশীদের সহায়তায় ঝুলন্ত আকাশকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাংবাদিক পরিচয়ে একাধিক বিয়ে!

বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। প্রেমঘটিত বিষয় মেনে না নেওয়ায় পরিবারের উপর অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা