সংগৃহীত ছবি
সারাদেশ

১ বৃদ্ধের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: নাটোর জেলার বাগাতিপাড়ায় বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার ২ দিন পর মোতালেব হোসেন (৬৭) নামে ১ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকালের দিকে জেলার সালাইনগর এলাকার বড়াল নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ট্রাক-সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

মৃত বৃদ্ধ, উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পরিবার জানান, বুধবার (২৮ আগস্ট) বাড়ি থেকে বেরিয়ে বড়াল নদী পার হয়ে পাশের বাঁশবাড়িয়া বাজারে যায়। এরপর সন্ধ্যায় বাজার-বাড়ি ফেরার পথে সালাইনগর জিয়ার ঘাট দিয়ে নৌকায় নদী পার হওয়ার পরে নিখোঁজ হয় তিনি। এর পরে বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। তারপর শুক্রবার সকাল ১০টায় ঘাটের অদূরে নদীর তীরে ঝোপের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন। এ সময় পরিবারের ধারণা, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু

বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তার আগে বৃহস্পতিবার রাতে পরিবারের পক্ষ থেকে তার নিখোঁজের ১টি জিডি করা হয়েছিল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা