সংগৃহীত ছবি
সারাদেশ

প্রাণ-আরএফএল কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে প্রাণ আরএফএল গ্রুপের ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : নামছে বন্যার পানি

শুক্রবার (৩০ আগস্ট) বিকালে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর এলাকার পার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : বন্যায় মৃত্যু বেড়ে ৫৪

পলাশ ফায়ার সার্ভিস ও পার্কের শ্রমিকরা বলেন, শুক্রবার বিকাল ৪টার দিকে ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পিএইচ ফোম (ওয়ান টাইম) শাখায় আগুন লাগে। খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশন, নরসিংদী ও মাধবদীর ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে।

এছাড়াও ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। পরে ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধা ৭টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসলেও পিএইচ ফোম শাখা আগুনে পুড়ে যায়।

পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত সাপেক্ষে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা