সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে বাবলু বিশ্বাস (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

আরও পড়ুন : নামছে বন্যার পানি

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের দিকে পাবনা-ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার করমজা ইউনিয়নের ভীটাপাড়া নতুন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু বিশ্বাসের বাড়ি সাঁথিয়া পৌরসভাধীন দাসপাড়াতে। সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তার সাইকেলের পার্টসের দোকান রয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে অনুষ্ঠিত হলো ম্যারাথন

হাইওয়ে থানা পুলিশের ওসি জয়নাল আবেদীন জানান, শাহজাদপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে আসছিল, অপরদিকে একটি সিএনজি বেড়ার সিএন্ডবি থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভীটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি এলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় পাঁচজন আহত অবস্থায় বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাধপুর হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানান, সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা এলেই আইনি ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা