সারাদেশ

কোম্পানীগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজা-চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল বাশার লিটন (৪৯) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মতি মিয়াজী বাড়ির মৃত নিজাম উদ্দিনের ছেলে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মতি মিয়াজী বাড়িতে অভিযান চালিয়ে এ মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচা কেনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক কারবারির একটি বসত ঘর থেকে ১৭ বোতল চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করে এবং মাদক কারবারি লিটনকে গ্রেফতার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা