ছবি-সংগৃহিত
সারাদেশ

পটুয়াখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় মো. রায়হান হাওলাদার (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী-মির্জাগঞ্জের পায়রাকুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান আউলিয়াপুর ইউনিয়নের উত্তর বাদুরা গ্রামের বাসিন্দা সানু হাওলাদার ছেলে। রায়হান এবছর পটুয়াখালী সরকারি কলেজ থেকে বানিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

ভগ্নিপতি মো. ফোরকান সিকদার বলেন, দুপুরে বাসা থেকে কোচিং সেন্টারের উদ্দেশ্যে বের হয়। কোচিং শেষ করে বান্ধবী সাথী ও আবদুর রহমানকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেল যোগে পটুয়াখালী-মির্জাগঞ্জের পায়রাকুঞ্জ এলাকায় ঘুরতে যায়। পরে সন্ধ্যায় পায়রাকুঞ্জ এলাকার মোড় অতিক্রমকালে মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুন:পাঁচ ভাইয়ের পর চলে গেলেন রক্তিমও

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকলিমা বেগম বলেন, মটরসাইকেল দূর্ঘটনায় রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়েছে। এছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা