ছবি- সংগৃহিত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় নিহত নববধূ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আশামনি নামে মোটরসাইকেল আরোহী এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দলগ্রাম তুষভাণ্ডার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ক্রিকেট নিয়ে গন্ডগোলে যুবক খুন

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত তিন মাস আগে জাকারীয়ার সঙ্গে আশামনির বিয়ে হয়। সোমবার রাতে স্বামীসহ মোটরসাইকেল যোগে বাবার বাড়ি দলগ্রামে যাচ্ছিলেন আশামনি। এ সময় বুকসুলা ব্রিজ এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আশামনির মৃত্যু হয়। স্থানীয়রা আহত স্বামী জাকারীয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা