সারাদেশ

বেগমগঞ্জে বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত কামরুল হাসান সজল (৩২) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১১নং দুর্গাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৩৮ বোতল বিদেশী মদ জব্দ করে ডিবি পুলিশ।

নোয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা