ফাইল ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া মহাসড়কের চর বাউশিয়া এলাকায় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় নাম না জানা এক যুবক নিহত হয়েছেন।

গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লামুখী একটি মিনি কভার ভ্যান (ঢাকা মেট্টো অ-১১-০৯৩৫) এবং একটি গাড়ির মধ্যে মহাসড়কের চর বাউশিয়া এলাকায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন

কভার্ডভ্যানটিতে থাকা ওই যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজালাল বাবুল বলেন, এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা