প্রতীকী ছবি
সারাদেশ

বাল্যবিবাহ বন্ধে ৯৯৯-নম্বরে ফোন

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রানীনগরের বড়িয়া গ্রামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৫) বিয়ের আয়োজন চলছিল। একই উপজেলার খাসগড় গ্রামের রুহুল আমিনের (২২) এর সাথে। স্থানীয় এক ব্যক্তি বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে জানান। এরপর রানীনগর থানা-পুলিশের হস্তক্ষেপে ওই বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানান, শুক্রবার দুপুরে ওই ছাত্রীর সঙ্গে রুহুল আমিনের বিয়ে হওয়ার কথা ছিল। এ জন্য দুপুরে বরযাত্রীর লোকজন ওই ছাত্রীর বাড়িতে এসেছিলেন। এর মধ্যে বড়িয়া গ্রামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল দিয়ে বাল্যবিবাহের বিষয়টি পুলিশকে জানান। পরে রানীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ আয়োজনের সত্যতা পাওয়া গেছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই ছাত্রীকে বিয়ে দেওয়া হবে না বলে তার বাবা মুচলেকা দিয়েছেন। এ ছাড়া রুহুল আমিনের বাবা মিঠু মণ্ডলও মুচলেকা দিয়েছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা