সারাদেশ

মেহেরপুরে হামলায় কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম সাদেক আলী (৬০)। আহত হয়েছেন তার ১০ জন সহযোগী।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার হোগলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদেক আলী হোগলবাড়িয়া গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ১৫ বিঘা খাস জমি নিয়ে হোগলবাড়িয়া গ্রামের সাদেক আলী গং ও খাইরুল ইসলাম গংদের মধ্যে এক যুগ ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা নিহত

গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) ওই জমিতে সাদেক আলী ধানের চারা রোপণ করেন। পরদিন বৃহস্পতিবার প্রতিপক্ষ খাইরুল ইসলাম ওই জমিতে রোপণকৃত চারা বিনষ্ট করেন।

শুক্রবার সকালে আবারও ওই জমিতে ধানের চারা রোপণ করতে যান সাদেক আলী ও তার লোকজন। এ সময় খাইরুল ও তার লোকজন দেশীয় ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই নিহত হন সাদেক আলী। আহত হয় তার পক্ষের আরও ১০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সাতজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি ধারালো হাঁসুয়া, একটি হাতুড়ি, দুটি বল্লম ও আটটি বাঁশের লাঠি উদ্ধার করেছে। এ ঘটনায় গাংনী থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা