সারাদেশ

আবারও উত্তাল শায়েস্তাগঞ্জ

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: সমাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষকারী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেফতার দাবীতে উত্তাল হয়ে উঠেছে পুরো উপজেলা।

শুক্রবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জুম্মা নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে তৌহিদী মুসলিম জনতা।

মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে রেলওয়ে পার্কিংয়ে পথসভায় মিছিল হয়। এখানে তৌহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদির ও ছাত্রনেতা আল আমিন সাইফী। তাদের দাবী অনতিবিলম্বে প্রসেনজিৎ দেবকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য।

আরও পড়ুন: বোয়ালমারীতে সংখ্যালঘুর পেঁয়াজের চারা নষ্ট, দোকানে আগুন

বিক্ষোভকারীদের দাবীর প্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ থানর অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব তার বক্তব্য বলেন, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আমরা প্রসেনজিৎ দেবকে গ্রেফতার করতে রাত-দিন কাজ করছি। তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবুও আমরা আশা ছাড়িনি শীঘ্রই তাকে গ্রেফতার করতে সক্ষম হবো।

তিনি বলেন, কারো কাছে প্রসেজিতের তথ্য থাকলে পুলিশকে অবগত করবেন এবং তাকে গ্রেফতার করতে সহযোগিতা করবেন।

সম্প্রতি ভারতে কর্ণাটকে মুসলমান ছাত্রী মুসকানকে কেন্দ্র প্রসেনজিৎ চন্দ্র দেব ইসলাম নিয়ে ফেসবুকে উৎসকানিমুলক বক্তব্য পোষ্ট করায় স্থানীয় মুসলিম সমাজ ফুঁসে উঠে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা