সারাদেশ

কোম্পানীগঞ্জে বলরাম হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের অটোরিকশা চালক বলরাম মজুমদার (১৫) হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি ও দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়ি-ঘর, মন্দির ও পূজামণ্ডপে হামলা লুটপাটের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বসুরহাট বাজারের জিরো পয়েন্টে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। গত দুই দিন আব্দুল কাদের মির্জা একাধিক সমাবেশে বলরাম হত্যায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন রোমনসহ কোম্পানীগঞ্জ থানা পুলিশ প্রশাসন জড়িত বলে অভিযোগ করে আসছেন।

আরও পড়ুন: হুট করেই পেঁয়াজ বাজারে আগুন

এ ঘটনায় এর আগে তিনি কোম্পানীগঞ্জ থানার ওসিকে গ্রেফতারের দাবিও জানান। এর পর বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে। নিহত বলরাম মজুমদারের স্বজনরা তাঁর হত্যার ঘটনায় বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা অতিবিলম্বে বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সাথে সারাদেশে সাম্প্রদায়িক হামলাকারিদের চিহিৃত করে বিচারের আওতায় আনার দাবিও করেন।

উল্লেখ্য, গত ৩১জানুয়ারি দুপুরে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের একটি ধান খেত থেকে হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় অটোরিকশা চালক বলরাম মজুমদারের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা