আব্দুল কাদের মির্জা
সারাদেশ

শেখ হাসিনা চাইলেও বাহাত্তরের সংবিধানে যেতে পারবেন না

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, জননেত্রী শেখ হাসিনা চাইলেও বাহাত্তরের সংবিধানে যেতে পারবেন না। বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া উচিৎ যেহেতু মুক্তিযুদ্ধের চেতনা ছিলো বাহাত্তরের সংবিধান। বঙ্গবন্ধুর আদর্শ ছিলো বাহাত্তরের সংবিধান। কিন্তু আজকে এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করে সেটাকে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে যে ধারায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সে ধারা থেকে বাংলাদেশকে বিচ্যুতি ঘটানো হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অটোরিকশা চালক বলরাম মজুমদারের হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, ‘আমরা সবাই বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার দাবি করতে পারি। একজনতো (মুরাদ হাসান) দাবি করে ধরা খেয়েছেন না। আমরা সবাই মিলে দাবি করলেও শেখ হাসিনা বাহাত্তরের সংবিধানে ফিরতে পারবেন না। কারণ ভারতও বাবরি মসজিদের মামলায় অসাম্প্রদায়িক রায় দিতে পারেনি, এখানেও সম্ভব নয়।’

আরও পড়ুন: আবারও উত্তাল শায়েস্তাগঞ্জ

কাদের মির্জা নিরীহ বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এ হত্যার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি বলেন, কোম্পানীগঞ্জের কুলাঙ্গার ওসি এই সাজ্জাদ এখানে আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। কিছুদিন আগে আপনারা শুনেছেন, একজন পুলিশ অটোরিক্সা চুরি করার সময় পাবলিকের হাতে ধরা পড়েছে। অটোরিকশা চালকের চোখে মরিচের গুড়ো মেরে তার থেকে অটোরিক্সা চুরি করেছে। চুরি করেছে কে? পুলিশ চুরি করেছে। এই কুলাঙ্গার ওসি তাকে সেখান থেকে নিয়ে এসেছে। আজকে এ থেকে প্রমাণিত হয়, যেহেতু পুলিশ ধরা পড়েছে এই বলরাম হত্যাকান্ডের সাথে কোম্পানীগঞ্জের ওসিসহ পুলিশ জড়িত। চোরের কাছে চুরির বিচার চেয়ে কোনো লাভ নেই, হত্যাকারীর কাছে হত্যার বিচার চেয়ে কোনো লাভ নেই। এ জন্য তিনি পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব না দিয়ে ডিজিএফআই, এনএসআইকে দিয়ে মামলা তদন্তের দাবি জানান।

সময় মানববন্ধনে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা বাবু অরবিন্দ ভৌমিকসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ৩১ জানুয়ারি দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মহিষের ডগির একটি ধানখেত থেকে মিশুক (ব্যাটারি চালিত অটোরিকশা) চালক বলরামের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা