প্রতীকী ছবি
সারাদেশ

প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা এক তরুণী অনশন করছেন। এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি উপজেলার গুড়পিপুল গ্রামের গজেন্দ্রনাথ উড়াওয়ের ছেলে মিঠুন চন্দ্রের বাড়িতে অনশন করছেন।

ওই তরুণী জানান, পাঁচ বছর ধরে তার সঙ্গে মিঠুনের প্রেমের সর্ম্পক রয়েছে। বিয়ের প্রলোভনে মিঠুন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। এখন তিনি ছয়মাসের অন্তঃসত্ত্বা। তবে মিঠুন এখন আর তাকে বিয়ে করতে চাচ্ছেন না। তাই বাধ্য হয়ে তিনি অনশন করছেন। মিঠুন তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই তরুণী।

আরও পড়ুন: হিলিতে কমেছে শীত

এদিকে বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে পালিয়েছেন মিঠুন। তবে মিঠুনের বাবা গজেন্দ্রনাথ বলেন, ওই মেয়ের অভিভাবক ও গ্রাম্যপ্রধানদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গ্যানেন্দ্রনাথ বসাক জানান, বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা