সারাদেশ

হবিগঞ্জে ধর্ম নিয়ে কটাক্ষ

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: ভারতে কর্ণাটকে মুসলমান ছাত্রী মুসকানকে কেন্দ্র শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেব ইসলাম নিয়ে ফেসবুকে উৎসকানিমুলক বক্তব্য পোষ্ট করায় স্থানীয় মুসলিম সমাজ ফুঁসে উঠেছে। তাকে গ্রেফতার করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনা করা হয়।

অবশেষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে বক্তারা প্রসেনজিৎকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বাদ জুম্মা শায়েস্তাগঞ্জের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ সহকারে স্টেশন রোডে মিলিত হয়। পরিস্থিতি সামালা দিতে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত হন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকলাব, নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।

এ সময় বিক্ষোভকারীদের দাবীর মুখে উপস্থিত প্রশাসনের লোকজন আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রসেনজিৎকে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর রাতে চাঁদাবাজির মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেফতার করেছিল র‌্যাব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা