ছবি-সংগৃহিত
সারাদেশ

অবৈধ অস্ত্র কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: পাবনার আতাইকুলায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ শহিদুল ইসলাম নামের এক অবৈধ অস্ত্রের কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর হেড কোয়ার্টারের সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, শুক্রবার ভোর রাতে র‌্যাব-১২ এর হেড কোয়ার্টারের একটি টিম পাবনার আতাইকুলা থানার সাদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয় ও অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ অস্ত্র কারবারি শহিদুলকে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা