ছবি-সংগৃহিত
সারাদেশ

১৯ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: অস্ত্র, ডাকাতিসহ ১৯ মামলার আসামী কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী মো. নুরুল আবছারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে কক্সবাজারের টেকনাইফ্যা পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুরুল আবছার কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া (বাছা মিয়ার ঘোনা) ৭ নম্বর ওয়ার্ডের রশিদ ড্রাইভারের ছেলে।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবছার বাহিনীর প্রধান মো. নুরুল আবছারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৪টি মারামারি, ২টি অস্ত্র, ১টি দ্রুত বিচার, ২ টি দস্যুতা, ডাকাতির প্রস্তুতির ১০ মামলাসহ ১৯ মামলা আদালতে বিচারাধীন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা