ছবি-সংগৃহিত
সারাদেশ

চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকা থেকে বৃহস্পতিবার জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালনের ছেলে। জুবায়ের ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটির এলএলবি মাস্টার্সের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন রাতে নিজের রুমের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে জুবায়ের। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার এসআই মো. নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। শির্ক্ষাথীটি মৃত্যুর সময় চিরকুট লিখে গেছে। তিনি আরও বলেন বিস্তারিত পরে বলা যাবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা