ছবি-সংগৃহিত
সারাদেশ

চশমাপরা হনুমানের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারেরর জুড়ীর উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা এলাকা থেকে চশমাপরা হনুমানের মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় দিলকুশ বাজার থেকে লাঠিটিলা যাওয়ার পথে কালুয়ার মুড়া নামক স্থানে মরদেহটি পাওয়া যায়।

জুড়ী রেঞ্জ অফিসার মো. আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় গত কয়েকদিন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়রা হনুমানটিকে দেখতে পায়। পরে বনবিভাগকে খবর দেওয়া হয়। তারা এসে মৃত হনুমানটি নিয়ে যায়।

জুড়ী রেঞ্জ অফিসার মো. আলাউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে এটি বৈদ্যুতিক তারে শক লেগে মারা গেছে। পরে ওয়ার্ল্ড লাইফের কর্মীসহ বন বিভাগের লোক গিয়ে মৃত হনুমানটিকে মাটিচাপা দেওয়া হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা