সারাদেশ

পঞ্চগড়ে মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় তেঁতুলিয়া মহাসড়কে গ্যাস সেলিন্ডার ভর্তি পিকআপের ধাক্কায় ফিরোজ আলম (৩০) এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেল (২০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের পিটিআই ট্রেনিং সেন্টার এলাকার তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলম জয়পুর হাট পাঁচবিবি তাঁতিপাড়া এলাকার ছেলে। আহত সোহেলও বাড়ি ওই এলাকার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফিরোজসহ ৬ জন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট উদ্দেশ্যে যাচ্ছিলেন। উপজেলার সদর ইউনিয়নের পিটিআই ট্রেনিং সেন্টার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সেলিন্ডার ভর্তি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এ সময় মোটরসাইকেল আরোহী মহাসড়কে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলে ফিরোজের মারা যান। এ ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দিয়ে আহত আরোহীকে দ্রুত উদ্ধার করে পঞ্চগগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: সার্চ কমিটিতে নাম দিয়েছে আ’লীগ

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় পিকআপটিকে জব্দ করা হয়েছে এবং প্রাথমিকভাবে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা