সারাদেশ

আমি জনকল্যাণে কাজ করি

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রীর উপদেশ তার জন্য শিরোধার্য বলে ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি জনগণের জন্য জনকল্যাণে কাজ করি, প্রধানমন্ত্রীও জনকল্যাণে কাজ করেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে শপথ গ্রহণ শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, প্রধানমন্ত্রী যেই দিক নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা মোতাবেক উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং জনকল্যাণে কাজ করবো।

এর আগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথের অনুষ্ঠান হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আনভীর

প্রসঙ্গত, টানা তৃতীয় বার মেয়র হিসেবে শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা