সারাদেশ

মাদারীপুরে প্রয়াত বিএনপি নেতাদের স্মরণসভা

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে জেলার প্রয়াত জেলা বিএনপি’র নেতাদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপি’র সদস্য সচিবের বাস ভবনে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সভাপতিত্বে মাদারীপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট মো: জামিনুর হোসেন মিঠুর সঞ্চালনায় মাদারীপুর জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক মন্ত্রী মরহুম আঃ মান্নান শিকদার, মাদারীপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আঃ মতিন মোল্লা, মাদারীপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম আব্দুস সামাদ মিয়া, মাদারীপুর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম আবু সালেহ ফকির, মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ও মাদারীপুর সদর থানা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ইদ্রিস আলী দর্জী এর জিবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আলোচনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজিবী ফোরামের সভাপতি এডভোকেট এমারত হোসেন,মাদারীপুর জেলা যুব দলের সভাপতি মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির, জেলা শ্রমিক দলের সেলিম মুন্সী প্রমুখ।

আরও পড়ুন: সাখাওয়াতকে সিইসি করতে চান জাফরুল্লাহ

পরে প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা