সারাদেশ

বোয়ালমারীতে দেলোয়ার হোসেনকে গ্রেফতারের দাবি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ঢাকা সিএমএম কোর্টে কর্মরত মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী বটতলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেলোয়ার হোসেনের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতৈর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কয়েক শতাধিক লোক অংশ নেয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত এক পথসভায় স্থানীয় এনামুল মোল্যা বলেন, দেলোয়ার হোসেন বিএনপি ঘরানার। তিনি ঢাকায় চাকরি করেন। অথচ বাড়ি এসে দলাদলি করেন। তার চাচা জাকির হোসেন টিয়াই ইউনিয়ন বিএনপির সভাপতি, তার আপন ভাই ইদ্রিস মেম্বার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি, ছোট ভাই মাহফুজুর রহনান জেলা ছাত্রদলের সদস্য এবং অপর ভাই জাহিদুর রহমান টিকু ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।

এনামুল মোল্যা আরও বলেন, দেলোয়ার হোসেন ঢাকায় সিএমএম কোর্টের একজন পিয়ন। অথচ তিনি কোটি কোটি টাকার মালিক। তিনি তার অবৈধ টাকা দিয়ে এলাকায় দলাদলি করছেন। লাঠিয়াল বাহিনী গড়ে এলাকায় আতঙ্ক তৈরি করছেন। এলাকায় প্রচুর জমিজমা কিনেছেন। ফরিদপুর ও গ্রামে আলিসান বাড়ি করেছেন। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

আরও পড়ুন: হিজাব নারীর অধিকার

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

সান নিউজ/এমকেএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা