সারাদেশ

মাদারীপুরে ১৪ মুসল্লিকে অজ্ঞান করে সর্বস্ব লুট

শফিক স্বপন, মাদারীপুর: দেশের বিভিন্ন জেলা থেকে আসা মাদারীপুরের কালকিনিতে তাবলীগ জামাতের ১৪জন মুসল্লিকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় ওই মুসল্লিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌর এলাকার বড়ব্রীজের পাসের একটি মসজিদে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন, মুতাহের আলী, আব্দুর রহিম, হামিদুর রহমান, আছির আলী, তাহের আলী, আব্দুল অয়াহিদ ও মহিউদ্দিনসহ ১৪জন।

হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা গেছে, পৌর এলাকার পালরদী নদীর উপরে বড় ব্রীজের পাসের একটি মসজিদে দেশের বিভিন্ন জেলা থেকে তাবলীগ জামাতের একটি দল আসেন। কিন্তু কেবা কাহারা তাদের রাতের খাবারের সাথে অচেতননাশক ওষুধ মিশিয়ে দেয়।

পরে জামাতের ওই সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলে সকলে অচেতন হয়ে পরে। এ সুযোগে দুর্বৃত্তরা মুসল্লিদের সাথে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন: মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৯১ ডলার

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা