বড় বোন সাবরিনা খালেদা (২৩) এবং ছোট বোন সামিয়া খালেদা (১৮) (ছবি-সংগৃহীত)
সারাদেশ

ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের আগুনে ২ বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার বাকলিয়ায় একটি ভবনের ৫ম তলায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ হয়ে ২ বোনের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে।

রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাবরিনা খালেদা (২৩) ও সামিয়া খালেদা’র (১৮) মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।

দুই বোনের মধ্যে বড় বোন সাবরিনা চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ছিলেন। আর ছোট বোন সামিয়া ছিলেন এইচএসসির শিক্ষার্থী।

তারা পরিবারের সঙ্গে চট্টগ্রামের বাকলিয়ায় একটি ভবনের ৫ম তলায় থাকতেন। পরিবারটি কখনো ভাবতেই পারেনি, এই ভবনে গ্যাসের আগুনে মারা যাবেন সাবরিনা-সামিয়া। কিন্তু তাই হলো। দুই বোন একে একে না ফেরার দেশে চলে গেলেন।

রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বড় বোন সাবরিনার শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি গত রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মারা যান।

বড় বোনের মৃত্যুর একদিন পরই মারা যান সামিয়াও। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দুই বোনেরই শ্বাসনালী পোড়া ছিল বলে জানান চিকিৎসক।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, চট্টগ্রাম থেকে এই দুই বোন দগ্ধ হয়ে গত ৫ ফেব্রুয়ারি বার্ন ইউনিটে এসেছিল।

আরও পড়ুন: বাবার শ্রাদ্ধ শেষে লাশ হলেন ৪ ভাই

তাদের বাবা মো. আলাউদ্দীন বলেন, তারা চট্টগ্রামের রাহাত্তারপুল চান্দাপুকুর পাড় এলাকায় থাকেন। সেখানে ৩ ফেব্রুয়ারি সকালে পাইপ লিকেজের কারণে বাসায় গ্যাস জমে যায়। সেই গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা